।। স্বর্ণালী মান্না ।।
রবিবারের সন্ধ্যায় আবারও আগুন লাগল শহর কলকাতার প্রাণকেন্দ্রে । ইমলের পিছনে একটি ল্যাপটপের দোকানে সন্ধ্যা সাতটা নাগাদ একটি আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয় ।
এদিন সন্ধ্যাবেলায় চাঁদনিচকে একটি দোকানে ঘটে অগ্নিকাণ্ড । প্রথমে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের । আগুন নিয়ন্ত্রণ আনার জন্য পরে আরও ইঞ্জিন আনা হয় । সব মিলিয়ে জানা যাচ্ছে দমকলের মোট ১৫ টা ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে । সেই সময় আগুন কোনমতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না বলেই দমকলের পক্ষ থেকে জানানো হয়েছিল ।
প্রাথমিকভাবে এমনটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিটের ফলে ওই ইলেকট্রনিক দোকানে আগুন লেগে থাকতে পারে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি । ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু । অবশেষে রাত্রি পৌনে এগারটা নাগাদ চাঁদনিচকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

