রাজ্যপাল ‘সাদা হাতি’, কটাক্ষ শিক্ষামন্ত্রীর! পদের যৌক্তিকতা নিয়ে উঠল প্রশ্ন

রাজ্য-রাজভবন সংঘাতে এবার নয়া মোড় । রাজ্যপালকে এবার ‘সাদা হাতি’ বলে কটাক্ষ করলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি বলেন, একটা সাদা হাতির মতো পদ, যেটা কলকাতা, মাদ্রাজ, বম্বের মতো বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সৃষ্ট, সে পদ রাখার আদৌ কোনও যৌক্তিকতা আছে কি? প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই কথার পরিপ্রেক্ষিতে নদীয়ার কল্যাণীতে শনিবার এইমসে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, শিক্ষামন্ত্রী সাংবিধানিক সহকর্মী, তাঁকে উদ্দেশ্য করে যে কথা শিক্ষামন্ত্রী বলেছেন তা তিনি শুনেছেন । তবে তা নিয়ে তিনি এবারও কোন মন্তব্য করতে চাননি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube