ডেঙ্গির দাপট মুর্শিদাবাদেও । ইতিমধ্যেই জেলায় চার হাজার ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । সুতি, লালগোলা, ভগবানগোলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃত্যুও হয়েছে কয়েকজনের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্ত ২৬জন৷ যাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা খারাপ।
এই মুহূর্তে বহরমপুর পুরসভার দাবি, গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। পুরসভার পক্ষ থেকে জারি করা হচ্ছে সতর্কতা। অভিযোগ উঠছে , তা সত্ত্বেও শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র জমে রয়েছে নোংরা জল, আবর্জনা। যা হয়ে উঠছে ডেঙ্গির মশার আঁতুড়ঘর। ফলে বাড়ছে ডেঙ্গি সংক্রমণের আতঙ্ক। তাই প্রশাসনের তৎপরতায় অবিলম্বে জমে থাকা জল ও আবর্জনা পরিষ্কারের দাবি জানান স্থানীয়রা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

