বাড়ছে ডেঙ্গুর দাপট !

আসানসোলেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ । সংবেদনশীল ১৩টি ওয়ার্ড । পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক ডাকা হল আসানসোল পুর নিগমে। বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দিলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব।

আসানসোল পুরনিগম এলাকায় ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই আসানসোল, বার্ণপুর ও জামুড়িয়ায় গত কয়েক দিনে কয়েকজনের মৃত্যুও হয়েছে। আসানসোল জেলা হাসপাতালে ডেঙ্গু তে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৫০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা শতাধিক বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ।

এমন অবস্থায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী্র নেতৃত্বে বৈঠক হয় । আলোচনার ভিত্তিতে একটি পরিকল্পনা তৈরি করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । আসানসোল পুরনিগম এলাকায় মোট ১৩ টি ওয়ার্ডকে সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে দূর্গাপুজোর আগে ১০ অক্টোবরের মধ্যে এইসব ওয়ার্ডে ডেঙ্গু নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ।

এই বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হকসহ অন্যান্যরা । এই বৈঠকে রাজ্য নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব আসানসোল পুরনিগমকে ইস্কো, রেল ও ইসিএল-কে সঙ্গে নিয়ে ডেঙ্গু মোকাবিলার উপর জোর দেন ।

গোটা বিষয়ে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, ডেঙ্গু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেঙ্গু ঠেকাতে যা যা করা দরকার তা করা হবে। এরজন্য প্রয়োজনীয় কর্মী থেকে গাড়ি থেকে শুরু করে সব কিছু দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন , দীর্ঘদিন ধরে পুর এলাকায় যেসব বাড়ি বন্ধ রয়েছে পুলিশের সহায়তায় সেগুলোর তালা ভাঙা হবে । নির্মল সাথী ও নির্মল বন্ধুর সহায়তায় সেইসব ঘরগুলো পরিষ্কার করা হবে। তার দাবি, আসানসোল পুরনিগম কতৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube