মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে!

মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ছেলের । রবিবার সকাল জলপাইগুড়ি শহরের আদরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ।অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের আরও তিন সদস্য ।

ঘটনায় জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা ননিবালা রায় । পাশের ঘরে থাকা মায়ের আর্ত চিৎকার শুনে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়। যার জেরে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন । হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা ।

টিঙ্কু বাবুর স্ত্রী, ছেলে ও মেয়ে ঘটনার সময় উপস্থিত থাকলেও অল্পের জন্য রক্ষা পান তারা । জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ননীবালা রায়ের বাড়ি ।বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান । প্রতিবেশীদের দাবি বিদ্যুৎ দফতরের কর্মীদের ভুলে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটে । যদিও বিদ্যুৎ দফতরের কর্মীদের দাবি বাড়ির ভেতরের ওয়ারিং-এর গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube