উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান মহম্মদ রাহিকে খুনের ঘটনায় পুলিশ ওই পঞ্চায়েতের কংগ্রেস সদস্য মহম্মদ মুস্তাফাকে গ্রেফতার করল গোয়ালপোখর থানার পুলিশ।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে পাঞ্জিপাড়া ফাঁড়িতে পৌছেছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার যশপ্রীত সিং। পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে রাজনৈতিক স্বার্থে বিরোধী দলের সদস্যদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা আলি ইমরান রমজ। আলি ইমরান রমজ জানিয়েছেন ।
নিহত মহম্মদ রাহির সঙ্গে থাকার অভিযোগে পুলিশ প্রথমে মহম্মদ মুস্তাফাকে সাক্ষী হিসেবে আটক করেছিল। অধিক রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। মুস্তাফা এই খুনের ঘটনায় যুক্ত থাকলে পুলিশের হাতে তথ্য প্রমান রয়েছে। পুলিশ কী কী তথ্য পেয়েছে আদালতের কাছে সেই তথ্য পেশ করার দাবি করেছেন। ধৃত মহম্মদ মুস্তফাকে আজই ইসলামপুর আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশী হেফাজতে নেবার আবেদন জানিয়েছেন। ধৃত মুস্তফা জানিয়েছেন, তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

