আধার কার্ড প্রতারণায় গ্রেফতার ৩

আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা তুলে নেওয়ার অভিযোগে ৩ পান্ডাকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ । আধারকার্ডে AEPS ব্যবহার করে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই জালিয়াতি চক্রীরা । বাজেয়াপ্ত করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ডেস্কটপ, ল্যাপটপ, পেনড্রাইভ, প্রিন্টার সহ বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্র ।

আধার কার্ডে AEPS (আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম) ব্যবহার করে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার চক্র বেশ সক্রিয় রাজ্য জুড়ে । গ্রাহকদের অজান্তেই টাকা উধাও হয়ে যাচ্ছে ব্যাঙ্ক থেকে।এবার এই জালিয়াতির সাথে যুক্ত থাকা তিন অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের চোপড়া থানার পুলিশ । গোপন খবরের ভিত্তিতে ইসলামপুরের নারায়ণপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মোজাফফর আলম, সাইফুল আলম ও মহ: সোহেল নামে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর ।

একই ভাবে চোপড়ার চুটিয়াখোর এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ । মূলত অভিযুক্তরা ফিঙ্গারপ্রিন্টগুলো জাল করে আধারকার্ড ব্যবহার করে সেগুলো স্ক্যানারের মাধ্যমে টাকা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করে এটিএমের মাধ্যমে টাকাগুলো তুলতো দুষ্কৃতীরা ।

এখনও এই বিষয় নিয়ে তদন্ত করছে। আরও বড় জালিয়াতি চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে এবং ভিন রাজ্যের যোগ রয়েছে এই জালিয়াতিতে; এমনটাই মনে করছেন বলে জানান ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube