বিশ্বভারতীর অপহরণ কাণ্ডে নয়া তথ্য, উদ্ধার নিখোঁজ ছাত্র

বিশ্বভারতীর বিদেশী ছাত্র নিখোঁজের এর ঘটনায় ৩ জনকে দুবরাজপুর থেকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। বিদেশী ছাত্রটি বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয়েছিল বোলপুরের ইন্দিরাপল্লীর বাড়ি থেকে । বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ছিল স্থানীয়দের। আজ শনিবার ৩ জনকে বোলপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজত দেওয়া হল তাঁদের ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা দুবরাজপুরের চুল ব্যাবসায়ী । এদিনের ঘটনায় জানা যাচ্ছে মূলত, অপহৃত মায়ানমারের ছাত্র চুলের ব্যবসা করত । সে ব্যবসা করত পূর্ব মেদিনীপুরের এক চুল ব্যাবসায়ীর সাথে । সেখানেই সামনে আসে ৬ কোটি টাকার একটি বিষয় ।

জানা যাচ্ছে, ছেলেটি সাড়ে ৫ কোটি টাকা দিলেও ৫০ লক্ষ টাকা নিয়ে গন্ডগোল শুরু হয়। এরপর পূর্ব মেদিনীপুরের ওই ব্যাবসায়ী যোগাযোগ করে দুবরাজপুরের অপর চুল ব্যাবসায়ীদের সাথে । তারপর তারা ছেলেটিকে অপহরন করে । ধৃতদের নাম আজারুদ্দিন মির্ধা, সেখ আলাউদ্দিন ও আতাউল্লা সেখ।

খুব দ্রুত অপহৃত ছেলেটিকেও উদ্ধার করা সম্ভব হবে বলে দাবি ছিল পুলিশের । সেই মতো ভিনদেশী বিশ্বভারতীর ছাত্র চারা পান্নাকে পাওয়াও গেল উড়িষ্যা থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube