দুর্গাপুর সিটি সেন্টার স্থিত আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার দফতরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল । স্থানীয় সুত্র অনুযায়ী জানা যাচ্ছে সোমবার মধ্যরাতে এই আগুন লাগার ঘটনা ঘটে ।
এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় জানা যাচ্ছে, প্রথমে ওই ভবনের তিনতলায় শৌচাগারের দিক থেকে আগুন লাগে । পরবর্তীকালে সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে ভবনের আরও ভিতরে । এদিন দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে । পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । যদিও পুরোপুরি নেভানো যায়নি বলেই শেষ খবর ।
এদিনের অগ্নিকাণ্ডের জেরে ভবনের মধ্যে থাকা নথিপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর মিলেছে । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সংস্থার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসকসহ এডিডিএ-র আধিকারিকেরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

