উত্তরবঙ্গে রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা । সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে আবহাওয়ার আরও পরিবর্তন হবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে । দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে । তবে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।
শুক্রবার তৈরি হবে ঘূর্ণাবর্ত । উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে । পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে । আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে । এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও স্পষ্ট করে বলেনি আবহাওয়া দফতর । দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় পর্ব শুরু করবে সোমবার পশ্চিম রাজস্থান থেকে । সোমবার থেকে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হচ্ছে ।
মধ্যপ্রদেশ থেকে একটি অক্ষরেখা আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে যা বিহারের ঘূর্ণাবর্ত এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে । মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর, গয়া থেকে মালদহ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে । বিহারে এটি ঘূর্ণাবর্ত রয়েছে ।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে । সকালে মেঘলা আকাশ থাকবে; বেলা বাড়লে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে । সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। ক্রমশ তাপমাত্রা বাড়বে বলেই জানা যাচ্ছে । বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ।
রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে । মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা; অস্বস্তিও বাড়বে অনেকটা ।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে; উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টির দাপট । সোমবার থেকে পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত । বুধবার থেকে হাওয়া বদল হবে উত্তরবঙ্গেও । রবিবার থেকে মালদহ এবং দুই দিনাজপুরে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে অস্বস্তি । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি, উপরের দিকের এই পাঁচ জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা থাকছে । সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ।
কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে থেকে বৃষ্টি অনেকটাই কমবে বলে জানা যাচ্ছে । ক্রমশ বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৭ শতাংশ থাকছে । বৃষ্টিপাতের পরিমাণ ৪০ মিলিমিটারের কাছাকাছি থাকবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

