শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ


উত্তরবঙ্গে জারি করা হল প্রবল বৃষ্টির সতর্কতা; বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত । আজ বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জেলায় চলবে এই বৃষ্টি । পাশাপাশি থাকবে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি । তবে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে ।

অন্যদিকে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ । যার জেরে মৎস্যজীবীদের বুধবার সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হল নিষেধাজ্ঞা । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি এসে পৌঁছচ্ছে । ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খন্ড অভিমুখী হবে এই নিম্নচাপ, দাবি আবহাওয়া সূত্রে ।

মৌসুমী অক্ষরেখা জয়সলমীর, কোটা, গুনা এবং সিদ্ধি হয়ে জামশেদপুরের পর বঙ্গোপসাগরে নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে । সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে । অপরদিকে সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ রাজস্থানে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ রাজস্থান ও সংলগ্ন গুজরাটের উপর অবস্থান করছে সেটি ; তবে তা ক্রমশ গুজরাটের দিকে আরও এগিয়ে যাবে বলেই জানা গিয়েছে ।

বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই খবর । শুক্রবার পর্যন্ত বৃষ্টির আরও একটি ‘স্পেল’ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির সম্ভাবনা ।

কোন জেলায়, কবে বৃষ্টি ?
★বুধবার মেঘলা আকাশ থাকবে; বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । কার্যত ‘রেইনি ডে’ পরিস্থিতি থাকবে বেশ কিছু জেলায়। দুই এক পশলা ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
★বৃহস্পতিবার পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে । ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
★শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । আগামী ২৪ ঘন্টায় বিক্ষিপ্তভাবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গে সপ্তাহ ভর চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। কোন জেলায় কবে বৃষ্টি
★বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
★বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাতে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
★শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে।

পাশাপাশি কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনভর থাকছে মেঘলা আকাশ। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না । তবে বৃষ্টি বাড়ার সাথে কমতে থাকবে তাপমাত্রা । এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি । গতকাল, মঙ্গলবার, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯২ শতাংশ ছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube