এখন বর্ষাকাল; চলছে অবিরাম বৃষ্টি । আর এই অবিরাম বৃষ্টিতে মালদহ জেলার ইংরেজবাজার পুর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে ।
জলমগ্ন হয়ে রয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরও । হাসপাতালের ওয়ার্ডে ঢুকেছে জল। চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালের রোগী সহ তাঁদের আত্মীয় পরিজনরা । নেতাজি পুর বাজার ও চিত্তরঞ্জন পুর বাজারে থৈথৈ করছে জল । এমনকি পুর এলাকার প্রাণকেন্দ্র পোস্টঅফিস মোড় জলমগ্ন হয়ে পড়েছে ।
নিম্নচাপের জেরে জেলা জুড়ে বৃষ্টি চলছে। শনিবার সকাল থেকে দফায় দফায় শুরু হয় বৃষ্টি ।সন্ধ্যা হতেই শুরু হয় অবিরাম বৃষ্টি। সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পুরসভার ১১টি ওয়ার্ড। নেতাজি পুর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ বাজারে জল নিকাশির কোন ব্যবস্থা নেই। যার ফলে বৃষ্টি হলেই নেতাজি পৌর মার্কেট জলমগ্ন হয়ে পড়ে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

