বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার মধ্যে ধানের চারা রোপন করে প্রতিকী পথ অবরোধ করে বিক্ষোভ এস ইউ সি আই এর। শনিবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার ঘোড়াদল মোড়ে এসইউসিআই কর্মী সমর্থকেরা রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিকী পদ অবরোধ করেন।
অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর যাবত বামুনেরচক গ্রাম থেকে মাদারপাড়া পোল বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা সারাইয়ের দাবি প্রশাসনকে জানালেও আজও বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা। ঘটনার প্রতিবাদে প্রতিটি পথ অবরোধ করে রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিকী পথ অবরোধ করেন এসইউসিআই-এর কর্মী সমর্থকরা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

