ডেঙ্গির ভয়াবহ অবস্থা উত্তর দিনাজপুর জেলায়। এক সপ্তাহে প্রায় ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার কোতগ্রামে। কোতগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ ভুগছেন জ্বরে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে এলাকায় বসানো হয়েছে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রে তরফ থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে বাড়ি বাড়ি থেকে । পরীক্ষা করে এলাকার মানুষদের জানিয়ে দেওয়া হচ্ছে রিপোর্ট।
রাজ্য জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্তের মধ্যে উত্তর দিনাজপুরে ডেঙ্গি উদ্বেগ। রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের কোতগ্রাম এলাকায় এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে প্রায় ৪৩ জন। যা স্বাভাবিক ভাবে চিন্তায় ফেলেছে এলাকার বাসিন্দা থেকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে।পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র। ডেঙ্গিকে রুখতে এলাকায় করা হচ্ছে স্প্রে। কিন্তু ডেঙ্গির এই বাড় বাড়ন্তে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।তবে প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি সার্ভে করার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের উপ প্রধানের স্বামী রানা রক্ষিত। কিন্তু হঠাৎ ওই এলাকায় ডেঙ্গির প্রকোপ এতটা উর্দ্ধমুখী হলো কী করে,কোথাও প্রশাসনের নজরদারির অভাব ছিলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ওই এলাকাবাসীদের মধ্যে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

