।। গৌতম রায় ।।
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নেমে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের নবাগত দল পঞ্জাব এফসির মুখোমুখি হবে ফেরান্দোর দল। ধারে ভারে অনেকটাই এগিয়ে সবুজ মেরুন। পঞ্জাবও ভয় করছে মোহনবাগানের আগ্রাসনকে ।
আইএসএলের সেরা দল মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্য পাচ্ছে না আশিক কুরুনিয়ান ও অনিরুদ্ধ থাপাকে। থাপার জায়গায় মার্টিনসের খেলার সম্ভাবনা। এবং আশিকের জায়গায় খেলবেন লিস্টন কোলাসো। আইএসএল শুরুর মুখেই বড় চোট পেয়ে টিম ম্যানেজমেন্টকে বড় সমস্যায় ফেলে দিয়েছেন আশিক। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পান তিনি। তাঁর অভাব মেটানোই বড় চ্যালেঞ্জ। যদিও আছেন লিস্টন কোলাসো। তবে তিনি আগের জায়গায় নেই। নিজের সেরা খেলাটা খেলতে পারছেন না। অন্যদিকে দারুন ছন্দে ছিলেন আশিক। তাঁর উইং প্লে মিস করবেন ফেরান্দো। লিস্টন কি পারবেন নিজেকে ফিরে পেয়ে আশিকের অভাব মিটিয়ে দিতে? লিস্টন নিজের ছন্দ ফিরে পেলে অবশ্য চিন্তা নেই মোহন জনতার।
শুধু এই ম্যাচই নয়, গোটা আইএসএলেই হয়ত পাওয়া যাবে না আশিককে। তাই সবুজ মেরুন শিবির তাকিয়ে আছে লিস্টনের দিকে। তাঁর হারিয়ে যাওয়া ফর্মের দিকে। এটা লিস্টনের কাছেও বড় সুযোগ। অনেক বেশি ম্যাচ টাইম পাবেন। লিস্টন কি পারবেন দুশ্চিন্তা সরিয়ে ফোন্দোর মুখে হাসি ফোটাতে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

