সামি-সিরাজের তুমুল প্রতিদ্বন্দ্বিতা

।। গৌতম রায় ।।

সামি ও সিরাজ – দুই মহম্মদের মধ্যে তুমুল লড়াই। তুখোড় প্রতিদ্বন্দ্বিতা। জমে উঠেছে দু’জনের বিশ্বকাপের প্রথম একাদশে ঢোকার লড়াই। ভারতের মাটিতে বিশ্বকাপ, তাই শার্দূল ঠাকুরকে যদি অলরাউন্ডার হিসাবে রাখা হয় তাহলে খুব বেশি হলে আর দু’জন পেসার থাকবেন প্রথম একাদশে। তার মধ্যে একজন জসপ্রীত বুমরা। আর একজন কে? এখানেই লড়াই। সামি ও সিরাজের মধ্যে একজন ঢুকবেন প্রথম একাদশে। যদি শার্দুলকে না খেলানো হয় একমাত্র তাহলেই একসঙ্গে সামি-সিরাজকে খেলানো সম্ভব। সেই পথেই কি হাটবে টিম ইন্ডিয়া?

এশিয়া কাপে মামিকে পিছনে ফেলে প্রথম একাদশে সুযোগ করে নিয়েছিলেন সিরাজ। এবং কী দুরন্ত পারফরম্যান্স! ফাইনালে বিধ্বংসী ফর্মে বোলিং করে ২১ রানে তুলে নিয়েছিলেন শ্রীলঙ্কার ৬টি উইকেট। তার আগুনে বোলিংয়ে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল গঙ্গাবাহিনী। অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে বিশ্বকাপে বুমরা-সিরাজই হতে চলেছেন ভারতীয় পেস আক্রমণের দুই প্রধান স্তম্ভ। কিন্তু সামি হয়ত সেটা ভাবতে পারেননি।

শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই সামি বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তিনিও একই রকম তৈরি । ৫১ রানে তুলে নিলেন ৫টি অজি উইকেট। দুরন্ত ছন্দে বল করলেন। ফলে ভারত যদি শার্দূলকে খেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে জমে উঠল সামি-সিরাজের বিশ্বকাপের প্রথম দলে ঢোকার লড়াই। স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা। খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। খুশি দেশের ক্রিকেটপ্রেমীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube