ঘুমের ব্যাঘাত ঘটানোয় মারধর, অসুস্থ বৃদ্ধার মৃত্যুতে ধৃত সেবিকা

।। স্বর্ণালী মান্না ।।

বাগুআটিতে বৃদ্ধার মৃত্যুতে গ্রেফতার করা হল তাঁর সেবিকাকে । দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় শয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধা । তাঁর দেখাশোনা করার জন্য এক সেবিকাকে নিযুক্ত করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে । সিসিটিভি ক্যামেরার ছবির ভিত্তিতে এদিন গ্রেফতার করা হল সেই সেবিকাকেই ।

গত ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় বাগুআটির বছর ৭০-এর ওই বৃদ্ধার । দীর্ঘ অসুস্থতার কারণে তাঁর পরিচর্যার জন্য এক সেবিকাকে নিযুক্ত করে বৃদ্ধার পরিবার । ১৯ সেপ্টেম্বর বৃদ্ধার ঘরের সিসিটিভি ফুটেজ আসে পরিবারের হাতে । তাতে দেখা যায়, বৃদ্ধকে মারধর করছেন ওই সেবিকা । এর পরেই পুলিশের দ্বারস্থ হন মৃতার পরিবার ।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে নির্মম সত্য । দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে রয়েছেন বৃদ্ধা; আরেক স্থানে মেঝেতে শুয়ে ছিলেন সেবিকা । আচমকাই উঠে এসে সেবিকা আঘাত করতে শুরু করেন ওই বৃদ্ধাকে । এমন ফুটেজ দেখেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন বৃদ্ধার পরিবারের সদস্যরা । শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্ত সেবিকাকে । সুত্রের খবর অনুযায়ী জানা যায় সেবিকার ঘুমের ব্যাঘাত ঘটাতেই তিনি মারধর করেন অসুস্থ বৃদ্ধাকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube