।। স্বর্ণালী মান্না ।।
কয়েকদিন আগেই খাস কলকাতার বুকে উদ্ধার হয়েছিল এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ । তদন্তে নেমে জানা যায় উধাও হয়ে গিয়েছিল তাঁর বিলাসবহুল গাড়ি ও একমাত্র পোষ্যটিও । শনিবার সেই খুনের ঘটনায় আটক করা হল তাঁর গাড়ির চালককে ।
এই ঘটনায় জানা যায়, ৭২ বছরের কল্যাণ ভট্টাচার্যের কাছে তাঁর BMW গাড়িটি চেয়েছিলেন গাড়ির চালক সৌরভ মণ্ডল । বন্ধুদের নিয়ে দিঘা ঘুরতে যাবেন বলে গাড়িটি চেয়েছিলেন চালক । তবে গাড়ি দিতে রাজি হননি বৃদ্ধ । পুলিশের প্রাথমিক অনুমান গাড়ি না পেয়েই রাগের বশে বৃদ্ধকে খুন করেন সৌরভ ।এই ঘটনার তদন্তে নেমে এদিন বৃদ্ধের সেই গাড়ি উদ্ধার করে পুলিশ । জেরা করা হয় চালককে । শুক্রবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আটক করা হয় তাঁকে ।
এই ঘটনায় জানা যাচ্ছে, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরেই অভিযুক্তর কাছে পৌঁছন পুলিশ । একই সঙ্গে জানা যাচ্ছে, জেরায় খুনের কথা শিকারও করেছে অভিযুক্ত । ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে, গাড়ি দিতে না চাওয়ায় শুরু হয় বচসা, হাতাহাতি । এর জেরে মাথায় গুরুতর আঘাত পান বৃদ্ধ । এরপর তাঁকে গলা টিপে খুন করেন সৌরভ ।
স্থানীয় সূত্রে জানান যাচ্ছে, পৈতৃক সূত্রে বিশাল সম্পত্তির মালিক বছর ৭২-এর কল্যাণ ভট্টাচার্য দমদমের নাগেরবাজারের বাড়িতে একাই থাকতেন । সঙ্গী বলতে ছিল এক পোষ্য । খুনের ঘটনা সামনে আসতেই জানা যায়, উধাও হয়ে গিয়েছিল সেই পোষ্য ও একটি বিলাসবহুল গাড়ি । একই সঙ্গে জানা যায়, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ থাকলেও বেশ কয়েকদিন ধরেই খোলা রয়েছিল মূল ফটকটি । স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গত কয়েরকদিন ধরে বাইরে বেরোতেও দেখা যায়নি বৃদ্ধকে । বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই খবর দেওয়া হয় পুলিশকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

