ব্যাগ থেকে উদ্ধার কঙ্কাল ! এলাকায় চাঞ্চল্য

গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে পাওয়া গেল একটি ব্যাগ । আর সেই ব্যাগ থেকেই উদ্ধার হল মানুষের কঙ্কাল । শনিবার কঙ্কাল উদ্ধারের এমন এক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শ্যামপুরের ডিহিমন্ডল ঘাট এলাকায় ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, শনিবার সকালে শ্যামপুর ডিহি মন্ডল ঘাটের ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় । ব্যাগের মধ্যে মানুষের কঙ্কালগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা ।

স্থানীয়রা জানান, একটি ব্যাগের ভেতর একটি মাথার খুলি ও হাড়গোড় ছিল। ব্যাগটি রাস্তার ধারে জঞ্জালের মধ্যে পড়েছিল। একটি সারমেয়ও ব্যাগটিকে ধরে টানাটানি করার ফলে ব্যাগ থেকে সেই হাড়গোড় বেরিয়ে আসে । স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে মনে করছেন সেগুলি মানুষের কঙ্কাল । বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে শ্যামপুর থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube