হেভিওয়েটদের ভিড়ে উচ্ছ্বল দিমিত্রি পেত্রাতোস

।। গৌতম রায় ।।

আবার দিমিত্রি পেত্রাতোস। তাঁর জোড়া গোলের সুবাদে এএফসি কাপে ওড়িশা এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। যত দিন যাচ্ছে, ততই নির্ভরতা দিচ্ছেন এই অভি ফুটবলার। গোল করছেন। গোল করাচ্ছেন। আক্রমণভাগে বড় ভূমিকা নিচ্ছেন ম্যাচের পর ম্যাচ। তাঁর খেলা যতটা না দর্শনধারী, তার চেয়েও বেশি কার্যকর। তাই তো সাদিকু, কামিংসদের মত হেভিওয়েট ফুটবলারদের মধ্যেও তিনি উজ্জ্বল। নেতৃত্ব দিচ্ছেন আক্রমণভাগে।

গত মরসুমেও ভাল খেলেছিলেন। প্রতিশ্রুতি জাগিয়ে ছিলেন, আরও ভাল খেলার। সে কারণেই এবার কয়েক জন বিদেশিকে কাটছাঁট করলেও দিমিত্রিকে রেখে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, সেটা বারে করে বুঝিয়ে দিচ্ছেন দিমিত্রি পেত্রাতোস।

মাঝমাঠের কাণ্ডারি হুগো বুমোস ফর্মে থাকলে যে কোনও প্রতিপক্ষকেই শেষ করে দিতে পারেন। কিন্তু মাঝে মধ্যেই তিনি ছন্দ হারিয়ে ফেলেন। কামিংস-সাদিকুরা অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন। একজন বিশ্বকাপার। অন্যজন ইউরো কোয়ালিফায়ারে খেলা ফুটবলার। তাই তাদের ঘিরে আকাশ্চুম্বি প্রত্যাশা। কিন্তু এখনও পর্যন্ত নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি কামিংস-সাদিকুরা। দিমিত্রি কিন্তু ধারাবাহিকভাবে নির্ভরতা দিয়ে চলেছেন। বলা যায় মোহনবাগানের নতুন সেনসেশন হওয়ার পথে দিমিত্রি পেত্রাতোস।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube