‘ল’ ক্লার্কদের পথ অবরোধ

‘ ল ‘ ক্লার্কদের প্রতি বঞ্চনা, বৈষম্য ও অবহেলার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ‘ল’ ক্লার্কস এ্যাসোসিয়েশনের আহ্বানে WBLCA এর হাওড়া ইউনিটের পক্ষ থেকে ঋষি বঙ্কিম চন্দ্র রোডে হাওড়া জেলাশাসকের বাংলোর সামনে পথ অবরোধ করা হয়। দুপুর ১২ টা থেকে আধঘন্টা চলে এই অবরোধ।

অবরোধের কারণে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। কিছুক্ষণ অবরোধ চলার পর হাওড়া সিটি পুলিশের তরফ থেকে গাড়িগুলো বঙ্কিম সেতু হয়ে হাওড়া ময়দানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবিগুলি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।

অন্যদিকে মাসিক ভাতা, আদালত চত্বরে বসে কাজ করার জন্য স্থায়ী জায়গা, শৌচাগার নির্মাণ, স্বাস্থ্যবীমা চালু সহ একাধিক দাবিতে আন্দোলনে সরব হয়েছে পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস্ অ্যাসোসিয়েশন।

শুক্রবার ওই সংগঠনের বাঁকুড়া শাখার সদস্যরা জেলা আদালত চত্বর থেকে মিছিল করে ৬০ নং জাতীয় সড়কের উপর লক্ষ্যাতড়া শ্মশান সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে বাঁকুড়া -রাণীগঞ্জ ব্যস্ততম জাতীয় সড়কে আটকে পড়ে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube