।। স্বর্ণালী মান্না ।।
মদ্যপ অবস্থায় পাওয়া গেল সরকারি ডাক্তারকে । সেই ডাক্তারের মাতলামি দেখতে জড় হয় ভিড় । ভিড় জমান রোগী ও তাঁদের আত্মীয় সহ ও অন্যান্য গ্রামবাসীরা।ডাক্তারের মদ্যপ অবস্থার সেই ছবি দ্রুত ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে । মুহূর্তের মধ্যে ‘ভাইরাল’ হয়ে যায় সেই ভিডিও। এমনই ছবি ধরা পড়ল কেতুগ্রামে । খোদ সরকারি ডাক্তারের এমন কাণ্ডে চোখ কপালে উঠছে সাধারণ মানুষের ।
ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালে। যেই ডাক্তারের কথা বলা হচ্ছে তাঁর নাম সৌরভ দাস ।তিনি কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ।এদিনের ঘটনায় জানা যাচ্ছে, ওই ডাক্তারকে মদ্যপ অবস্থায় কখনও রাস্তায় হামাগুড়ি দিতে দেখা যায় , আবার কখনও তাঁকে দেখা যায় ভ্যানের উপর শুয়ে থাকতে । শুধু তাই নয় কখনও আবার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দেখা গিয়েছে ।
এদিন ডাক্তারের এই ঘটনা দেখতে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় ও পরিবারদের ভিড় জমা হয়ে যায় । এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা । ডাক্তারের এই ছবি তুলে অনেকে আবার সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেন । সেটিকেও আবার ভাগ করে নেন বহু মানুষ । মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও । ডাক্তারের এই কাণ্ড দেখে হতবাক অনেকেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

