নিউজটাইম ওয়েবডেস্ক : বিয়েটা সাদামাঠা ভাবেই সেরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলা। তবে তারকা দম্পতির রিসেপশনে পার্টিতে ছিল চাঁদের হাট। টলিপাড়া থেকে ময়দান—-হাজির ছিলেন সবক্ষেত্রের সেলিব্রিটিরাই। সাবেকি বাঙালি সাজে নজর কেড়েছিলেন সৃজিত-মিথিলাও। সবমিলিয়ে লিপইয়ারে ফেব্রুয়ারি শেষদিন জমজমাট আসর বসেছিল স্বভূমির রাজকুটীরে।


২৯ ফেব্রুয়ারি সন্ধের জমকালো পার্টিতে হাজির হয়েছিলেন টলিপাড়ার অনেকেই। ‘কাকাবাবু’-র লুকে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এসেছিলেন স্ত্রী চূর্ণী এবং ছেলে উজানের সঙ্গে। হাজির ছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যও ছিলেন নিমন্ত্রিত। হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অপর্ণা সেনও।


টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন মিথিলা। সঙ্গে মানানসই সোনার গয়না। শর্বরী দত্তর ডিজাইন করা পাঞ্জাবি আর লাল ধুতি ছিল সৃজিতের পরনে। একদম সাবেকি বাঙালি সাজে মিঞা-বিবিকে লাগছিল বেশ। সৃজিত এবং মেয়েকে সঙ্গে নিয়ে কেক কাটতেও দেখা যায় মিথিলাকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

