নিউজটাইম ওয়েবডেস্ক :
বিজেপি থেকে এবার সরে দাঁড়ালেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। মাস কয়েক আগেই টলিপাড়া থেকে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু এবার ধীরে ধীরে গেরুয়া শিবিরে ভাঙন ধরতে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপি থেকে বিদায় নিয়েছেন টলিউডের বহু মুখ। এবার সেপথেই হাঁটলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ও।
দলের বর্তমান পরিস্থির দিকটি বিবেচনা করেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, যে দলে কপিল মিশ্র ও অনুরাগ ঠাকুরদের মতো মানুষ রয়েছেন, সেখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই শেষমেষ সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি।
এদিন অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায় বলেন, আনেক আশা নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইতিবাচক ভূমিকা পালন করবে মোদি সরকার। কিন্তু তাঁর সেই ধারনা বাস্তবে কার্যকারী না হওয়ায় ক্ষোভ জন্ম নেয় অভিনেত্রীর মনে। আর সেখান থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এর টলি অভিনেত্রী। একইসাথে এদিন দিল্লির প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন অবিনেত্রী। তিনি বলেন, আজ যে হিংসার ঘটনা দিল্লিতে ঘটছে, কাল তা বাংলাতেও হতে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

