নিউজটাইম ওয়েবডেস্ক : সমস্ত ইন্ডিয়ান মেড ফরেন লিকার এখন থেকে কাঁচের বদলে পাওয়া যাবে অ্যালুমিনিয়ামের ক্যানে পাওয়া যাবে, জানালো আবগারি দফতর। নতুন আবগারি নীতি অনুযায়ী এই সীদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ। এমন সীদ্ধান্ত নিয়েছে ভারতে প্রথম নিল উত্তর প্রদেশ সরকার।
উত্তর প্রদেশ আবগারি দফতরের প্রধান সচিব সঞ্জয় ভোরসরেড্ডি এ দিন জানান, অ্যালুমিনিয়াম প্যাকেজিং প্রকৃতিতে একটি ইতিবাচক প্রভাব রাখবে, এবং অ্যালকোহল জাত পানীয়তে ভেজালের আশঙ্কা কমাবে। এই পদক্ষেপের ফলে, কাঁচের বোতলের ভেঙে যাওয়ার ফলে পানীয় সংস্থার প্যাকেজিং-এ যে অর্থব্যায় হত তার থেকে রেহাই মিলবে। কাঁচের বোতলের তুলনায় অ্যলুমিনিয়ামের ক্যানের দামও হয় কম। এই আবগারি নীতিতে দেশিয় মদের প্লাস্টিকের বোতলের বদলে টেট্রে প্যাকে বিক্রির প্রস্তাবও করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

