গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করল দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ সোহেল ওরফে প্রেম চোপড়া। বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার মল্লিকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন। এলাকায় সন্ত্রাস করার জন্যই সে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলেই পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে।
এর আগেও একাধিক অভিযোগ জেলার বিভিন্ন থানায় রয়েছে এই অভিযুক্তের বিরুদ্ধে। ধৃতকে গ্রেফতার করে নিয়ে আসার সময় অভিযুক্তের পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় এই ঘটনায় আরও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

