প্রকাশ্যে দিনের আলোয় সবার সামনে থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিন দেশের এক ছাত্রকে অপহরণ করল দুষ্কৃতীরা । অভিযোগ ভাড়া বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাওয়া হয় ছাত্রটিকে । ঘটনার পরেই বোলপুর থানায় মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে ।
জানা গিয়েছে, ছেলেটির নাম পান্না চারা, তার বাড়ি মায়ানমার । বিশ্বভারতীর সংস্কৃত বিভাগের পিএইচডি স্কলার অন্তিম বর্ষের ছাত্র । শান্তিনিকেতনের ইন্দিরা পল্লী এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন এই ছাত্র । তার সাথে তার এক বন্ধুও থাকত । জানা যায়, গতকাল দুপুর দু’টো নাগাদ, ৭ থেকে ৮ জন দুষ্কৃতি আসে গাড়ি নিয়ে। প্রথমে ইন্দিরা পল্লী পাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়িতে তারা এই ছাত্রটির ছবি দেখিয়ে খোঁজ করে। পরে ছাত্রটি যে ভাড়া বাড়িতে থাকত সেই ভাড়া বাড়িতে প্রবেশ করে ছাত্রটিকে তুলে নিয়ে যায় । এমনকি তার সঙ্গে যে বন্ধু থাকতেন তারও মোবাইল ফোন নিয়ে চলে যায় দুষ্কৃতিরা ।
এই ঘটনার পরই সন্ধ্যেবেলায় বিশ্বভারতী কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ছাত্রের বন্ধু । জানানোর পরেই কর্তৃপক্ষের তরফ থেকে বোলপুর থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে মেইলমারফত । পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ঘটনার অভিযোগ ও দায়ের করা হয়েছে ।
তবে কারা কোন উদ্দেশ্যে ছাত্রকে অপহরণ করল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় । তবে বিশ্বভারতীর অধিকাংশ ছাত্র-ছাত্রী শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় ভাড়া থাকেন, এমন ঘটনা প্রকাশ্যে আসার পরে সকলের মধ্যেই বেড়েছে চিন্তার ভাঁজ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

