কথায় আছে, মাছে ভাতে বাঙালি । আর বাঙালির মাছের তালিকার শীর্ষে থাকে পদ্মার ইলিশ। তাই প্রতিবছর বাজারে চাহিদাও থাকে অনেক বেশি । এবছরও অবশেষে শুক্রবার থেকে আসতে শুরু করেছে বাংলাদেশী ইলিশ ।
ধাপে ধাপে মোট ৩৯৫০কেজি মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার । তবে এ বছরে ইলিশের দাম অত্যাধিক চড়া হওয়ায়। আপাতত তা থেকে মুখ ফেরাচ্ছেন ছোট খুচরো মাছ ব্যবসায়ীরা । চলতি বছরে বছর ৬০০গ্রাম থেকে ৭০০গ্রাম পদ্মার ইলিশের পাইকারি বাজারের দাম ১০০০-১২০০ টাকা । ১ কেজি বা তার ওপরে সাইজের মাছের দাম ১৫০০-১৬০০ টাকা । যা গতবারের তুলনায় কেজিপ্রতি ৩০০থেকে ৪০০ টাকা বেশি ।
একই সঙ্গে আরও একটি সমস্যা মাছ আমদানির ক্ষেত্রে । বাংলাদেশ সরকার সমস্ত মাছ আমদানি করতে ৩০ শে অক্টোবর পর্যন্ত সময় দিলেও, সেখানকার নিয়ম অনুসারে চলতি বছরে ১২ই অক্টোবর থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে । সে ক্ষেত্রে ৩৯৫০কেজি মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি থাকলেও শেষ পর্যন্ত ১৫০০-১৬০০কেজি মেট্রিক টন ইলিশ আমদানির করা সম্ভব হবে বলেই জানাচ্ছেন ভারতের ফিস ইম্পর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক, সৈয়দ আনোয়ার মাকসুদ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

