হলদিয়া বন্দর তৈরীর পর থেকে এই প্রথম ২৫০ মিটার দীর্ঘ ও বন্দরের ৫২বছরের ইতিহাসে রেকর্ড পরিমাণ পণ্য নিয়ে কুয়েত থেকে বৃহস্পতিবার হলদিয়া এসে ভিড়েছে একটি ন্যাপথা বোঝাই জাহাজ।
এত বেশি পণ্য নিয়ে এত বড়মাপের জাহাজ আগে কখনও হলদিয়া আসেনি বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। নাব্যতা সমস্যার কারণে মূলত বড় জাহাজ বেশি পণ্য নিয়ে আসতে পারে না। তবে এদিন অমাবস্যার কারণে নদীতে জলের গভীরতা ৮.৭ মিটার থাকায় বন্দরের দক্ষ পাইলটরা রীতিমতো ঝুঁকি নিয়ে এতবড় জাহাজ হলদিয়া নিয়ে আসেন। পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ার ‘ক্লিয়ার ওসান অ্যাজাক্স’ নামের ২৫০মিটার দীর্ঘ ওই জাহাজটি কুয়েতের মিনা আল আহমেদিয়া বন্দর থেকে হলদিয়া পেট্রকেমের জন্য ৪৮,১১১মেট্রিক টন ন্যাপথা নিয়ে এসেছে। হলদি নদীর তীরে বন্দরের ৩নং অয়েল জেটিতে এদিন দুপুর নাগাদ এসে পৌঁছয় পোস্ট প্যানাম্যাক্স গ্রুপের জাহাজটি। বন্দর সূত্রে জানা গিয়েছে, জাহাজটি ৮২,২৭১ টন ন্যাপথা নিয়ে কুয়েত থেকে রওনা দেয়। বিশাখাপত্তনম বন্দরে ৩৪হাজার টন নামিয়ে বাকি বেশি অংশ ন্যাপথা হলদিয়া নিয়ে আসে জাহাজটি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

