অটোর লাইনে শ্লীলতাহানির শিকার মহিলা

বেহালা চৌরাস্তায় বুধবার রাত ৮ টার সময় কাজ থেকে  বাড়ি ফেরার মুখে বেহালা চৌরাস্তায় অটোর লাইনে দাঁড়িয়ে ছিলেন মহিলা । তাঁর অভিযোগ তাঁর সাথে অশালীন আচরণ করা হয় ।

এদিন মহিলার গন্তব্য ছিল সরশুনা থানা এলাকা । তাঁর অভিযোগ তিনি যখন অটোর লাইনে দাঁড়িয়ে ছিলেন সেই সময় এক মদ্যপ ব্যক্তি হঠাৎই তাঁর সামনে এসে লাইনে দাঁড়িয়ে পড়েন । মহিলা তখন তাকে লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে বলেন । এরপরেই ওই ব্যক্তি মহিলার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ মহিলার ।

এদিনের ঘটনায় মহিলাকে গালিগালাজ, হুমকির পাশাপাশি গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ মহিলার।অটোর লাইনে দাঁড়িয়ে থাকা অন্য পুরুষদের ওই মহিলা প্রতিবাদ জানানোর জন্য অনুরধ করতে থাকেন । সেই পরিপ্রেক্ষিতে আরেক মহিলা আসেন সামনে; তারপর অপর মহিলাকেও অশ্রাব্য  ভাষায় গালিগালাজ দেওয়া হয়।

পরবর্তীকালে ওই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, ‘আমার মা ভবানী ভবনের সেকেন্ড অফিসার আমার কেউ কিছু করতে পারবে না ; থানা থেকেও ছেড়ে দেবে। তারপর ওই মহিলা চৌরাস্তায় উল্টো দিকে দাঁড়িয়ে থাকা পুলিশদের সাহায্য নেন এবং পুলিশকে পুরো ঘটনা বলে খবর দেওয়া হয় বেহালা থানাতে।

বুধবার রাত্রিবেলায় বেহালা থানার পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় । যদিও ওই মহিলার বক্তব্য তিনি বারবার শ্লীলতাহানির অভিযোগ করতে চাইলে থানা থেকে বলা হয় গায়ে হাত না দিলে শ্লীলতাহানির অভিযোগ হয় না । এমনই বক্তব্য ক্যামেরার সামনে জানিয়েছেন ওই অভিযোগকারীনি। অভিযোগকারীনি ওই ব্যক্তির শাস্তি দাবি করছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube