।। স্বর্ণালী মান্না ।।
বৃহস্পতিবার ফের বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ । ৩০ অক্টোবর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউজ এভিনিউ আদালত । গরুপাচারে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতার এবারের পুজো কাটতে চলেছে তিহাড়ের জেল হেফাজতে ।
বৃহস্পতিবার অনুব্রতকে সশরীরে পেশ করা হয় আদালতে । ইতিমধ্যেই জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। বিষয়টি শীর্ষ আদালতের বিচারাধীন থাকায় জামিনের আবেদনে হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন বিচারক রঘুবীর সিং।
প্রসঙ্গত, তিহাড় জেলেই এখন বন্দি কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলও । জানা যায় তাঁরও জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গিয়েছে ৪ মাস ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

