সিবিআই ডিরেক্টরের কাছে রিপোর্ট তলব বিচারপতির

।। স্বর্ণালী মান্না ।।

বছর ঘুরলেও দুর্নীতির মাথায় পৌঁছতে এখনও পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারেনি সিবিআই । প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআইয়ের ডিরেক্টরের কাছের রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আগামী ৪ অক্টোবর সিবিআইয়ের ডিরেক্টর প্রবীণ সুদকে ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে হবে ।

বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে প্রাথমিক নিয়োগ দুর্নীতির কেস ডায়েরি জমা পড়ে । এদিন আবারও আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, দুর্নীতির গোঁড়ায় পৌঁছতে কোনও পদক্ষেপই নেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যার জেরে এবার স্বয়ং সংস্থার ডিরেক্টরকেই মামলা সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । সংস্থার তদন্তকারী আধিকারিকদের সাথে আলোচনা করে রিপোর্ট জমা দেবেন তিনি । সুত্রের খবর এদিন আদালতে কেস ডায়েরির ৮টি ফাইল জমা পড়লেও তা সন্তুষ্ট করতে পারেনি বিচারককে ।

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, মামলাকারীর আইনজীবীর দাবি, ওএমআর শিটের অনেক তথ্যে পাওয়া গিয়েছে অনেক ভুল; একই সঙ্গে ভুল মিলেছে প্রশ্নের বিকল্প উত্তরগুলিতেও । মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, তদন্ত করতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নই করা হয়নি । তাঁর মতে “সিরিয়াসনেসের অভাব” মিলেছে সিবিআইয়ের জেরায় । সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, মানুষকে বোকা বানানো কি তাঁদের কাজ? একই সঙ্গে তাঁর মন্তব্য যে সকল ব্যক্তিরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাঁদেরকে ঠিকমতো জেরাই করেননি আধিকারিকরা । স্বাভাবিকভাবেই পরপর এমন তীব্র ভর্ৎসনার মুখে পড়ে কার্যত আবারও মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube