তৃণমূল কর্মীকে মারধর, অভিযুক্ত বিজেপি

খেজুরির এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। খেজুরির দেখালির বাসিন্দা ওই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বিজেপির লোকজন। বৃহস্পতিবার এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের ।

এদিনের ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয় জনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি জানা যাচ্ছে, বুধবার রাতে এলাকায় বোমাবাজি করা হয় । এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য, গতকাল খেজুরি ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ছিল পূর্ব মেদিনীপুর জেলা শাসক অফিসে। সেখানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে সব কয়টি কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়েছে বিজেপি থেকে। অর্থাৎ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির দখল নিয়েছে বিজেপি ।

যদিও খেজুরি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। যিনি আবার নির্বাচিত হয়েছেন বিজেপি থেকে। বোর্ড গঠনের আগের দিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন তিনি। এর আগে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের দিন ব্যাপক গন্ডগোল বোমাবাজি ভাঙচুর হয়েছিল খেজুরিতে। ফলতঃ খেজুরি এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনও চরমে রয়েছে। যদিও এই হামলা নিয়ে বিজেপির তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube