গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ শাসন বাইপাস এলাকা থেকে ৭ ডাকাতকে গ্রেফতার করল বুধবার । বানচাল হল ডাকাতির ছক ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো অস্ত্রশস্ত্র এবং দু’টি অটো, ২১ হাজার টাকা নগদ ও বেশ কিছু মোবাইল ফোন । পুলিশের প্রাথমিক দাবি, এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই সাত ডাকাত।
বুধবার রাত্রে গোপন সূত্রের থেকে সেই খবর পেয়েই এলাকায় তল্লাশি চালিয়ে এদেরকে ধরে ফেলে পুলিশ । ধৃতদের সকলেরই বাড়ি ক্যানিং এলাকায় বলে জানিয়েছে পুলিশ। তবে কোথায়, কেন ডাকাতি করতে এসেছিল এরা, এদের সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে সে সম্পর্কে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদলাতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে বারুইপুর থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

