সোনারপুরে মৃত্যু নববধূর

সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে প্রেম, তারপর বিয়ে। বিয়ের তিন মাসের মধ্যেই সম্পর্কের করুণ পরিণতি। স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী । অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা । ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার সোনারপুরে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোনারপুরের একটি বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিলেন পিঙ্কি মাইতি । এবার তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় তার সাথে আলাপ হয় ঈশান দাস নামে সোনারপুরেরই এক যুবকের। ঈশানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পিঙ্কি ।

বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে পিঙ্কির পরিবার থেকে এখনই বিয়েতে বাধা দেওয়া হয়৷ পরিবারের অমতে পালিয়ে গিয়ে মাত্র তিনমাস আগে অর্থাৎ, জুন মাসে বিয়ে করে ঈশান ও পিঙ্কি । কিন্তু বিয়ের পর থেকেই পিঙ্কির উপর অত্যাচার শুরু হয় বলে পরিবার সূত্রে দাবি । পিঙ্কির দিদির কাছে হঠাৎ ফোন আসে; বলা হয়, তার বোন অসুস্থ । তারপর সোনারপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখা যায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন পিঙ্কি । তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এই ঘটনায় ঈশান সহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় সোনারপুর থানায়। পিঙ্কির পরিবারের অভিযোগের ভিত্তিতে ঈশানকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube