হাওড়ার সিইএসসি দফতরে বিজেপির অভিযান

বুধবার হাওড়ার সিইএসসি দফতরে অভিযান চালাল বিজেপি । বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, যথেচ্ছ বিদ্যুৎ বিল, লো-ভোল্টেজ ও লোডশেডিংয়ের মতো একাধিক অভিযোগ নিয়ে হাওড়ায় সিইএসসি-র বিরুদ্ধে বিজেপির সিইএসসি দফতরে অভিযান চালায় বিজেপির এক প্রতিনিধি দল ।

বিজেপি হাওড়া সদর কমিটির আহ্বানে বুধবার এই অভিযানকে আটকাতে অনেক আগে থেকেই সিইএসসি অফিসের সামনে লোহার ব্যারিকেড করে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছিল । ব্যারিকেড করা হয় হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ।

এদিন কিংস রোডে সভা করার পর বিজেপি কর্মীরা মিছিল করে গিয়ে সিইএসসি অফিসের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন  । বাধা দিলে পুলিশের সাথে বচসা শুরু হয় আন্দোলনকারীদের । পরবর্তীতে পুলিশের অনুমতিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইএসসি দফতরে ডেপুটেশন দিতে যান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube