পঞ্চায়েত প্রধানকে গুলি, পলাতক দুষ্কৃতীরা !

উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দুষ্কৃতীরা গুলি করে পালাল।এই ঘটানাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছেছে ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, গুলিবিদ্ধ প্রধানের নাম মহ: রাহি । গুলিবিদ্ধ রাহিকে প্রথমে কিষানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।পরবর্তীকালে অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে । এদিনের ঘটনায় মৃত্যু হয় পঞ্চায়েত প্রধানের। এই ঘটনায় উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, ওই পঞ্চায়েত প্রধানকে গুলি করা হয়েছে; তাঁর অবস্থা মারাত্মক আশঙ্কাজনক ছিল ।গোয়ালপোখর থানার পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী শুরু করেছে ।

সূত্রের খবর, প্রতিদিনের মত বুধবার দুপুরে বাড়ি থেকে পঞ্চায়েতে যাচ্ছিলেন পঞ্চায়েত প্রধান মহ: রাহি। আচমকাই কয়েকজন দুষ্কৃতী পঞ্চায়েত অফিসের সামনে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাচক্রে এই পাঞ্জিপাড়ার লাগোয়াই বিহার। পুলিশের অনুমান বিহারের দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। প্রকৃত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশী চালাচ্ছে গোয়ালপোখর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক আছে কি না পুলিশ তা খতিয়ে দেখছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube