অনিয়মিত মিড-ডে মিল, ও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বুধবার স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা । ঘটনাটি ঘটে কুশমন্ডির নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে । অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের মিড-ডে মিলের খাবার দেওয়া এবং প্রধানশিক্ষকের সঠিক সময়ে স্কুলে না আসার অভিযোগ তুলে অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান ।
বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ নিম্নমানের মিড-ডে মিল বাচ্চাদের খেতে দেওয়ার ঘটনায় প্রধানশিক্ষককে বহুবার জানিয়েও কোন সুরাহা হয়নি। অভিযোগ জানাতে গেলে উল্টে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন প্রধানশিক্ষক। ঘটনায় অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ের বিক্ষোভ দেখান।
এদিনের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। স্কুলের প্রধান শিক্ষক তাপস নন্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন অভিভাবকরা । স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয়। এমনকি রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছরখানেক আগেও একই অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। সেই সময় অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আজও তা কার্যকর হয়নি। বছরখানেক ধরে অভিযোগ জানিয়েও কোন সুরাহাই হয়নি। অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলের প্রধানশিক্ষক নিয়মিত স্কুলে উপস্থিত হন না ।তাঁদের দাবি প্রধানশিক্ষককে অন্যত্র বদলি করিয়ে সেখানে স্কুলেরই অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হোক। যদিও অভিভাবকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধানশিক্ষক। তিনি চক্রান্তের শিকার বলেও দাবি করেন।
স্কুলে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কুশমন্ডি থানার পুলিশ । একই সঙ্গে সেখানে হাজির হন স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা । তাঁদেরও ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

