উৎসবের সপ্তাহে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত!

বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত । অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার সংলগ্ন উপকূলে তৈরি হল ঘূর্ণাবর্ত ।‌ সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর সূত্র মারফত । বিশ্বকর্মা পুজোয় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা । বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে গণেশ চতুর্থীর পুজোও ।

জানা যাচ্ছে, ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে । রাজস্থান থেকে উড়িষ্যা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা । নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার ১৫ই সেপ্টেম্বর । মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, গুনার পর মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে মধ্যপ্রদেশ, সম্বলপুর, গোপালপুর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে ।

জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে শনিবার ও আগামিকাল আংশিক মেঘলা আকাশ থাকবে ।  বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে । একই সঙ্গে জানা যাচ্ছে, তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস । শনিবার ও রবিবার বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি ।  সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকার সম্ভাবনাও প্রবল । উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ।  মূলত বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে; তবে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে । মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে । বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । তবে বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ।

একই সঙ্গে কলকাতায় শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই খবর আবহাওয়া দফতর সুত্রে । দু’দিনে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে । সোমবার থেকে ফের বৃষ্টি বাড়লে কমবে তাপমাত্রা । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৭ থেকে ৯৭ শতাংশ ।

অপরদিকে নিম্নচাপকে ঘিরে আবহাওয়া দফতর থেকে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে বলেই খবর । আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে  ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube