কুলদীপকে লুকিয়ে রাখার কৌশল

।। গৌতম রায় ।।

কুলদীপ যাদবকে প্রতিপক্ষের কাছে লুকিয়ে রাখতে চান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচে কুলদীপকে দলের বাইরে রাখা হয়েছে । এই সিদ্ধান্তে অনেকেই অবাক ।

ভারতীয় দলে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করেছেন চায়নাম্যান বোলার । সদ্য সমাপ্ত এশিয়া কাপেও তাঁর নজরকাড়া পারফরম্যান্স, তারপরও কীভাবে তাঁকে দলের বাইরে রাখা যায়? এই প্রশ্নে যখন শোরগোল ভারতীয় ক্রিকেট মহলে, তখনই রহস্য ফাঁস করলেন অধিনায়ক রোহিত শর্মা । হিটম্যান জানান, সামনেই বিশ্বকাপ, তাই এই মুহূর্তে কুলদীপকে প্রতিপক্ষের সামনে আনতে চান না তাঁরা । এটা টিম ম্যানেজমেন্টের কৌশল ।

কুলদীপ যে ফর্মে আছেন তাতে অনেক বিশেষজ্ঞই মনে করছেন আসন্ন বিশ্বকাপে তিনি ভালই প্রভাব ফেলতে পারেন । অনেকে তো আবার এ কথাও বলছেন, বিশ্বকাপে জসপ্রীত বুমরা এবং কুলদীপ যাদবই হতে পারেন ভারতের ট্রাম্প কার্ড । এই পরিস্থিতিতেই কুলদীপকে প্রতিপক্ষের কাছে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube