আবর্জনা ফেলার প্রতিবাদ, রাতের কলকাতায় চলল গুলি!

।। স্বর্ণালী মান্না ।।

রাতের কলকাতায় আবারও চলল গুলি । ময়লা ফেলা নিয়ে শুরু হয় বচসা । উত্তেজনার পারদ চড়তেই চলল গুলি । মঙ্গলবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল খাস কলকাতার কসবা এলাকার বৈকুণ্ঠপুরে  । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে কসবা থানার পুলিশ আটক করে অভিযুক্তকে ।

এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কসবার এক ফ্ল্যাটের বাসিন্দা বছর ৩৫ এর সুমিত মণ্ডল প্রায় প্রতিদিনই রাস্তার উপরে আবর্জনা ফেলতেন । প্রতিবাদ করা হলেও কোন বারণই মানেননি তিনি । মঙ্গলবারও সেই একই চিত্র ধরা পড়ে । প্রায় রাত ১০টা নাগাদ আবারও তাঁকে দেখা যায় আবর্জনা ফেলতে । ‘সবুজ সঙ্ঘ’ নামক স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তাঁকে বারণ করলে পরে তাঁদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি । এরপরেই বন্দুক বের করে ক্লাব সদস্যদের উদ্দেশ্য করে চালিয়ে দেন গুলি ।তবে এদিনের ঘটনায় কেউই আহত হননি বলেই খবর । এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে ।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়েই তদন্ত শুরু করেন । এদিনের ঘটনায় তলব করা হয় তাঁর বাবাকেও । এমনকি ঘিরে ফেলা হয় অভিযুক্তের ফ্ল্যাটটিকেও । ঘটনাচক্রে স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী জানা যাচ্ছে, ওই অভিযুক্তের গাড়িতে একই সঙ্গে “প্রেস” ও “পুলিশ”-এর স্টিকার লাগানো রয়েছে । বোঝাই যাচ্ছে তাঁর আসল পরিচয় নিয়েও এবার উঠতে শুরু করেছে নানান প্রশ্ন । প্রশ্ন উঠতে থাকে, একজন সাধারণ আবাসিকের কাছে কীভাবে মজুত থাকে পিস্তল? একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে পিস্তল রাখার উপযুক্ত লাইসেন্সে রয়েছে কি না অভিযুক্তের কাছে ।    

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube