উদ্ধার আধার কার্ড!

বাজারের ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হল আধার কার্ড । রাজ্যজুড়ে যখন আধার কার্ডকে সুত্র বানিয়ে চারদিকে চলছে প্রতারণা; লুঠ হয়ে যাচ্ছে মানুষের টাকা, ঠিক তখনই এই পরিচয় পত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । বুধবার আধার কার্ড উদ্ধার হল অশোকনগর এলাকায় ।

উদ্ধার হওয়া ছ’টি আধার কার্ডের ঠিকানা দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকেই অশোকনগরের বাসিন্দা । যেখানে আধার কার্ডের তথ্য জেনে নিয়ে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ধরনের প্রতারণা করছে সেখানে কীভাবে ডাস্টবিনে আধার কার্ড এল তা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা ।

এদিন এই ঘটনার খবর দেওয়া হয় অশোকনগর থানায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের । পুলিশ এসে কার্ডগুলি সংগ্রহ করে নিয়ে যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube