অস্ত্র কারখানার হদিস জয়নগরে

মঙ্গলবার অস্ত্র কারখানার হদিস মিলল জয়নগরে। এই ঘটনায় ‘আর্মস’ সহ গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে । জানা যাচ্ছে ধৃতের নাম রহমতুল্লা শেখ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ।

ধৃত দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র কেনাবেচার সাথে যুক্ত বলে সূত্র মারফত জানা গিয়েছে । ধৃতকে আজ, বুধবার, বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে পুলিশ ।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। মূলত ক্রেতা সেজে যোগাযোগ করা হয় ধৃত ওই অস্ত্র ব্যবসায়ীর সাথে । নির্দিষ্ট অর্থের বিনিময়ে মঙ্গলবার বিকেলে অস্ত্র ডেলিভারি করার কথা ছিল। জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোমের সামনে । সন্ধে ৬টা নাগাদ সময় দেওয়া হয় তাঁকে । প্রায় দেড় ঘন্টা ঘন্টা বিভিন্ন জায়গায় ঘোরানো হয় । পুলিশ কর্মীরা বাইক ও অটোতে ছিলেন বলে জানা গিয়েছে ।

বিভিন্ন জায়গায় ঘোরার পর ময়দা এলাকা থেকেই অভিযুক্তকে ধরা হয়। ধৃতের বাডি জয়নগর থানা এলাকার কাশীপুর কামারিয়া এলাকায় । মূলত নির্জন এলাকায় দু’ কামরার ঘর থেকে চলছিল অস্ত্র তৈরির কারবার । বাড়ির পিছনেই রয়েছে পুকুর। সকলের আড়ালে পুকুরের ভিতরেও আর্মস লুকানো ছিল, যাতে কেউ কিছু বুঝতে না পারে । সেখান থেকেও আর্মস উদ্ধার করে পুলিশ।

বাড়িতে অভিযুক্ত তার স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকত । ধৃত বড় আর্মস ডিলার বলে জানা গিয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আর্মস তৈরি করার পালিশ মেশিন, ড্রিল মেশিন, ডাইস, ফাইল, করাত, হ্যাক্সো, বাটালি, হাতুড়ি, লোহার পাত, পাইপ উদ্ধার। ৮টি ওয়ান সাটার, ২ টি লং রাইফেলও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube