রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে গিয়েছে । আর তার জেরে জল ঢুকছে গ্রামের ভিতরে । স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা । চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সন্দেশখালির বাসিন্দারা ।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালি দু’নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের রায়মঙ্গল নদীর তালতলা খেয়া ঘাটের পাশে ১০০ মিটারের বেশি নদীর বাঁধ ভেঙে গিয়েছে । জল ঢুকে যাচ্ছে গ্রামের ভিতরে । জলমগ্ন হয়ে রয়েছে আতাপুর, তালতলা, মাঝেরপাড়া, উদয় দাসপুর । আতঙ্কিত এলাকার মানুষ ।
চরম ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা । অন্যদিকে প্রচুর মাছের ভেরিতে জল ঢুকে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন মেছো ভেড়ির মালিকেরা । যদিও মহকুমা শাসকের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি খুব দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করার আশ্বাস দেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

