কলকাতায় আইএসএলের মিডিয়া ডে

।। গৌতম রায় ।।

বুধবার কলকাতায় হয়ে গেল আইএসএলের মিডিয়া ডে । উপস্থিত ছিলেন মোহনবাগান-ইস্টবেঙ্গলসহ বিভিন্ন দলের কোচ ফুটবলাররা । কলকাতার দুই প্রধানের  কোচ ফুটবলারদের নিয়ে ছিল বাড়তি আগ্রহ ।

আইএসএলে পাঁচ বছর কোচিং করানো লালহলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের উপলব্ধি, ক্রমশ উন্নতি করছে আইএসএল । তাঁর প্রধান লক্ষ্য যে ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটানো, জানিয়ে দিলেন সে কথা । তবে জর্ডান এলসেকে নিয়ে যে শিবিরে দুশ্চিন্তা রয়েছে মেনে নিলেন কার্লোস । তিনি ইঙ্গিত দিলেন সম্ভবত এলসের বিকল্প খুঁজতে হবে । তবে এই মুহূর্তে যে খুব ভাল ফ্রি ফুটবলার পাওয়া কঠিন, সেটাও জানিয়ে দিলেন ।

অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোর চিন্তা আসিকের চোট । ফেরান্দো জানলেন এটা তাঁদের কাছে বড় ধাক্কা । মোহন কোচ মনে করেন, এবার আইএসএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ভাল দল গড়েছে, তাই এবারের লড়াই অনেক বেশি কঠিন । মোহনবাগানের সামনে একসঙ্গে দুটো বড় প্রতিযোগিতা । একদিকে এফসি কাপ, অন্যদিকে আইএসএল । এটা বড় চ্যালেঞ্জ মেনে নিলেও ফেরান্দো জানালেন, বড় ক্লাবে খেলতে গেলে এই ধরণের চ্যালেঞ্জ নিতে হবে । পাশাপাশি ডুরান্ড জেতার পর সমর্থকদের প্রত্যাশা বেড়ে গিয়েছে, তবে সবুজ মেরুন শিবির এটাকে বাড়তি চাপ হিসেবে দেখছে না । বরং ডুরান্ড জয় আত্মবিশ্বাস বাড়াবে বলেই তাঁদের বিশ্বাস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube