মানসিক হেনস্থার অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই অধ্যাপক ও অধ্যাপিকার বিরুদ্ধে । ইংরেজি বিভাগের এক পড়ুয়ার হেনস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় । মিটিংয়ে শুরু হয় চরম বিশৃঙখলা ।
এদিন কমিটির মুখোমুখি হয় ওই ছাত্র, ও অভিযুক্ত অধ্যাপকরা । যদিও ওই ছাত্র বর্ণবৈষম্য নিয়ে কোন অভিযোগ করেননি বরং তাকে ক্লাস থেকে বের করে দেওয়া এবং মানসিক হেনস্থা নিয়েই অভিযোগ করেছেন। কলেজের ‘ফিস’ বা বেতন কমানোর দাবি জানানোতেই তার উপর মানসিক নির্যাতন করা হয়েছে বলেই তার অভিযোগ । তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান । এরপর অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের নির্দেশে তদন্ত কমিটি গঠন করে চলছে জিজ্ঞাসাবাদ ।
অন্যদিকে অ্যান্টি র্যাগিং কমিটি থাকলেও এই তদন্ত কমিটিতে অ্যান্টি র্যাগিং কমিটিকে রাখা হয়নি বা ছাত্রদের প্রতিনিধিদেরও রাখা হয়নি বলে অভিযোগ আনা হয়েছে । বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অনুগামীদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করেছেন বলেও উঠেছে অভিযোগ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

