আবারও তৎপর ইডি, কয়লা পাচার কাণ্ডে ফের তলব লালা-কে!

।। স্বর্ণালী মান্না ।।

একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হয়ে চলেছে গোটা রাজ্য, তখনই বুধবার কয়লা পাচার কাণ্ডে তলব করা হল অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-কে । আগামিকাল তাঁকে তলব করা হল ইডি-র দিল্লির সদর দফতরে ।

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে বুধবার ইডি-র সদর দফতরে সকাল ১১টা নাগাদ তলব করা হয় লালা-কে ।মূলত কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য করা হয় এই তলব । আগেও একাধিকবার তাঁকে ইডি-র তরফ থেকে তলব করা হয়েছিল । তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অধিকাংশ ক্ষেত্রেই হাজিরা এড়িয়েই গিয়েছেন । এর আগে কেবলমাত্র একবার তিনি গিয়েছিলেন ইডি দফতরে ।

২০২১ সালে লালা-কে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।একই সঙ্গে তাঁকে তলব করে সিবিআই । তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সেইবার তিনি হাজিরাও দিয়েছিলেন । এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সময় তাঁর কাছে ছিল শীর্ষ আদালতের রক্ষাকবচ; যার জেরে গ্রেফতারি এড়াতে পারতেন তিনি ।  

সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, কয়লা পাচার নিয়েই এই লালা-র একাধিক অফিসে তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা । লেনদেন সংক্রান্ত কিছু নথি মেলাতে ফের তলব করা হয় লালাকে । তবে যিনি আগের তলবগুলি এড়িয়ে গিয়েছেন, তাঁকে পাওয়া কি সহজ হবে এবার? প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube