বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা, কাঠগড়ায় তৃণমূল

আবারও ঘটল বোমাবাজির ঘটনা । এবার বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা মারার অভিযোগ আনা হল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় আহত হয়েছেন পঞ্চায়েত সদস্যের মা ও তার ভাগ্নে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে ।

এদিনের ঘটনায় আহতদের ভর্তি করা হয় শান্তিপুর হাসপাতালে । জানা যাচ্ছে মঙ্গলবার ভোররাতে শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গবারচরে বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে  বোমাবাজি করা হয় । সেই বোমা থেকে আহত হন দু’জন । ঘটনায় অভিযোগের তির উঠছে শাসক দলের বিরুদ্ধে । রীতিমতো আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন । বোমার জেরে আহত হয় ১১ বছরের এক বালক; আহত ওই বালক সম্পর্কে বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাগ্নে হয় বলেই জানা যাচ্ছে ।

শান্তিপুরে বোমাবাজির ঘটনায় এদিন গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে । বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগে মঙ্গলবারই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা কৃষ্ণ রাহা-কে ।সুত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, বেলঘড়িয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য সে । পাশাপাশি জানা যাচ্ছে, সোমবার রাতে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ । ধৃতদের আজ রানাঘাট মহাকুমার আদালতে পাঠানো হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube