মোটরসাইকেলের এয়ার ফিল্টারের মধ্যে সোনা পাচারের চেষ্টা!

অভিনব কায়দায় চলছে সোনা পাচার । মোটরসাইকেলের এয়ার ফিল্টারের মধ্যে করে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ-এর বাগদার রণঘাট সীমান্তের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ।

এদিনের ঘটনায় জানা যায়, ৫০ টি সোনার বিস্কুট ও ১৬ টি সোনার বার সহ একটি বাইককে আটক করা হয় । পাশাপাশি আটক করা হয় এক যুবককে । বিএসএফ জানিয়েছে ধৃতের নাম ইন্দ্রজিৎ পাত্র । উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ২২ কিলো ৮ গ্রাম সোনার; যার বাজার মূল্য আনুমানিক ১৪ কোটি টাকা ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বিএসএফ-এর কাছে খবর আসে একটি লাল রঙের গ্ল্যামার গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতের রণঘাট থেকে বানেশ্বরপুরের দিকে সোনা পাচারের চেষ্টা করা হচ্ছে । খবর পেয়েই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা লাল রঙের একটি বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালান । বাইকের এয়ার ফিল্টারের মধ্যে থেকে ৫০টি সোনার বিস্কুট ও ১৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এই বিষয়ে বিএসএফ-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ডিআইজি ইন্টেলিজেন্স অমরিশ কুমার জানিয়েছেন ‘রণঘাট বিওপির সজাগ জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছেন । চোরাকারবারিরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করবার চেষ্টা চালিয়েছিল । প্রায় ২৩ কিলো সোনা উদ্ধার হয়েছে যার মূল্য ১৪ কোটি টাকা’ । ১৪ কোটি টাকা সোনা সহ আটক করা হয় পাচারকারীকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube