মণ্ডল সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ!

রবিবার বিজেপির যুবমোর্চার মণ্ডল সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ মারল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার তপন ও সুরফুলা গ্রামের কাছে।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, অস্ত্রের কোপে রক্তাক্ত হয়ে গুরুতর জখম হয়েছেন তিনি । মাথা সহ তার শরীরে একাধিক জায়গায় অস্ত্রের কোপ মেরেছে দুষ্কৃতীরা। ঘটনার পর তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জখম ব্যক্তির নাম সুজিত হালদার । তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার ভদ্রপুর গ্রামে । তিনি বীরভূমের হাঁসন দু’নম্বর মন্ডলের বিজেপির যুবমোর্চার সভাপতি । গতকাল রাত্রি ন’টা নাগাদ সুজিত হালদার রামপুরহাট থেকে মোবাইল মেরামত করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় চারজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে তার পথ আটকায় । এই ঘটনায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের দিকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube